উন্নয়নকে শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে চাই: ইমদাদুল হক ইমদাদ
- আপডেট: ১২:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের প্রত্যয় ও ভোটারদের প্রত্যাশাকে সামনে রেখে নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বেনাপোলের মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
প্রচারণার অষ্টম দিনে শনিবার (৫ সেপ্টেম্বর-২০২৬) সকালে বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামের পাড়া-মহল্লায় গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হলে বেনাপোল তথা সাদিপুরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ আমাকে দায়িত্ব দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। উন্নয়নকে শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে চাই।”
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনারও আশ্বাস দেন তিনি।
এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মী ও সমর্থকরা প্রচারণায় অংশ নেন এবং ভোটারদের কাছে ইমদাদুল হক ইমদাদের পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন। প্রচারণার অষ্টম দিনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















