০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতা রুবেল হত্যা মামলায় ৩ আসামিসহ অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে একজন আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের ওপর ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯) নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হলে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে খাজুরা পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর।

এর ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ফিরোজ হোসেন এবং ডিবি যশোরের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালান। অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাব্বি হোসেন (২০) ও ৪ নম্বর আসামি মো. আসিফ হোসেনকে (২০) গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মারুফ হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মো. আসিফ হোসেন পরবর্তীতে আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেফতার রাব্বি হোসেন ও মারুফ হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের মো. আব্দুর রউফ মোল্যার ছেলে। অপর আসামি আসিফ হোসেন যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

যুবদল নেতা রুবেল হত্যা মামলায় ৩ আসামিসহ অস্ত্র উদ্ধার

আপডেট: ০৭:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬