যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গর্ভবতী নারীর মৃত্যু
- আপডেট: ০৯:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫

সাব্বির হোসেনঃ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন নিমতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোনিয়া (৩০) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।
নিহত সোনিয়া শার্শা উপজেলার বয়িলাপুতা গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী পরিবহন পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় সোনিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্বজনরা জানান, সোনিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বর্তমানে নিহতের মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।





















