বেনাপোলে বিজিবির অভিযানে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৪:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর-২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৪টি শাড়ী, ২টি থ্রি-পিস, ১টি কম্বল, ১ কেজি কিশমিশ এবং ৫টি কসমেটিক্স সামগ্রী।
জব্দকৃত এসব চোরাচালান মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এমন কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।





















