মানুষের পাশে থেকে জনসেবা করতে চাই: ইমদাদুল হক ইমদাদ
- আপডেট: ০১:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: “মানুষের কাছে না গিয়ে কোনো এলাকার প্রকৃত সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশা জানা সম্ভব নয়। তাই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের কথা শুনেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা করতে চাই। আমি মানুষের পাশে থেকে জনসেবা করতে চাই।”
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ সোমবার (২১ সেপ্টেম্বর-২০২৬) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় দ্বিতীয় দিনের ধারাবাহিক গণসংযোগকালে এসব কথা বলেন।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে নিজের জন্য সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ইমদাদুল হক ইমদাদ আরও বলেন, “ছোট আঁচড়াসহ বেনাপোল পৌরসভার প্রতিটি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এ জন্য পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য।”
গণসংযোগকালে প্রার্থী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে এলাকার বিভিন্ন বিদ্যমান সমস্যা, দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ ও নতুন উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ দিন গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, বেনাপোল পৌর বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, জিয়াউর রহমান জিয়া, মফিজুর রহমান পিন্টু, হযরত আলী, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা হান্নান হোসেন ও আহমদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি ও মহাসিন আলমসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ছোটআঁচড়া ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।





















