শার্শায় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে আবুল হাসান জহিরের ফুলেল শুভেচ্ছা
- আপডেট: ০১:৩১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: দুই দিনব্যাপী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সরকারি সফরের অংশ হিসেবে শার্শায় আগমনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে (এমপি) ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর-২০২৬) বিকেলে বেনাপোল সফরের উদ্দেশ্যে শার্শার প্রবেশদ্বার নাভারণ সাতক্ষীরা মোড়ে পৌঁছালে তাঁকে এ উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনা প্রদান করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় দুই দিনব্যাপী (২১ ও ২২ সেপ্টেম্বর) সরকারি সফরে বেরিয়েছেন। সফরসূচির অংশ হিসেবে তিনি বিকেলে সীমান্তে অবস্থিত দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হন। নাভারণ পয়েন্টে প্রতিমন্ত্রীর মোটর শোভাযাত্রা পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনাকালে শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় শুভেচ্ছা ও কুশল বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান-সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।





















