০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউপি সভাপতিসহ গ্রেফতার-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১

​নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউপি সভাপতিসহ দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

​সোমবার দিবাগত রাত (২১ সেপ্টেম্বর-২০২৬) এবং (২২ সেপ্টেম্বর) প্রথম প্রহরে উপজেলার কায়বা ও যাদবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা গ্রামের (মোল্লাপাড়া) মোঃ রহমত মোল্লার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান কবির রানা (৩৫) এবং যাদবপুর গ্রামের মোঃ মেহেদী হাসান রিংকুর ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ রাব্বি হাসান জিকু (২০)।

​পুলিশ সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় (এফআইআর নং-২৩, জিআর নং-৩০২; ধারা: বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক উপাদান আইন তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

​শার্শা থানা পুলিশের এসআই আশীষ সরকার ও এসআই মোঃ সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কায়বা এলাকা থেকে গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান কবির রানাকে গ্রেফতার করেন। পরে রাত ১২টা ৩৫ মিনিটে (২২ সেপ্টেম্বর প্রথম প্রহর) যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে আরেক আসামী রাব্বি হাসান জিকুকে গ্রেফতার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, “গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

শার্শায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউপি সভাপতিসহ গ্রেফতার-২

আপডেট: ০২:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬