১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় পরিচয় লুকিয়ে বিয়ের প্রতারণা: জলঢাকায় কাঞ্চন রায়ের বিরুদ্ধে বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় আসল ধর্ম ও পরিচয় গোপন রেখে প্রতারণামূলক বিয়ের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাঞ্চন রায় নামের এক যুবকের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে প্রেম এবং পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ও ভুয়া তথ্যের মাধ্যমে এফিডেভিট করে জয়পুরহাটের এক মুসলিম তরুণীকে বিয়ে করেন তিনি।

​জানা যায়, জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী গ্রামের বাসিন্দা কাঞ্চন রায় নিজের আসল পরিচয় গোপন রেখে দীর্ঘদিন জয়পুরহাটের ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক বজায় রাখেন। একপর্যায়ে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিয়ের এফিডেভিট সম্পন্ন করেন।

​তবে বিয়ের কিছুদিন যেতেই বেরিয়ে আসে আসল সত্য। ভুক্তভোগী তরুণী জানতে পারেন, কাঞ্চন রায় একজন হিন্দু ধর্মাবলম্বী। পরিচয় ফাঁসের পর তরুণী ও তার পরিবারের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে ধর্ম গোপন রেখে বিয়ে ও প্রতারণার বিষয়টি স্পষ্ট হওয়ায় গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের তালাক সম্পন্ন হয়।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিচয় ও ধর্ম গোপন করে প্রতারণামূলক সম্পর্ক স্থাপন অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় অপরাধ। তারা অভিযুক্ত কাঞ্চন রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ধর্মীয় পরিচয় লুকিয়ে বিয়ের প্রতারণা: জলঢাকায় কাঞ্চন রায়ের বিরুদ্ধে বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

আপডেট: ১০:৩৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬