০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় থানা পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব অর্থায়নে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে থানা পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর-২০২৬) সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়, শার্শার আয়োজনে শার্শা থানা পুকুরে আনুষ্ঠানিকভাবে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

​পোনা মাছ অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম ও এসআই আশীষ সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

​এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সরকারের এ ধারাবাহিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। 

Please Share This Post in Your Social Media

শার্শায় থানা পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত

আপডেট: ০৩:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬