১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ওসি আরও জানান, পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আপডেট: ০৮:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬