যশোরে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, ইনভিজিলেটরদের ব্রিফিং
- আপডেট: ০১:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে ইনভিজিলেটরদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ অক্টোবর) কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পরীক্ষার কেন্দ্র তদারকি ও ইনভিজিলেটরদের দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিংয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ইনভিজিলেটরদের উদ্দেশ্যে পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেন বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা সাব-কমিটির সদস্য এস এম সিরাজুল হুদা, পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ।
তিনি পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। একই সঙ্গে সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ব্রিফিং অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) তানভীর আহমদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) শামীমা নাছরীন খানমসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যশোর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব ইনভিজিলেটর।
উল্লেখ্য, কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য এ বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।



















