শার্শায় অসুস্থ বিএনপি নেতা শহীদকে দেখতে গেলেন শরিফুজ্জামান পরাগ
- আপডেট: ০১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ বিএনপি নেতা শহীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে গেছেন শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাতে শার্শার পান্তাপাড়া এলাকায় শহীদের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন শরিফুজ্জামান পরাগ। এ সময় তিনি তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবির ঝনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আওরঙ্গজেব এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর জুবায়ের শাওন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক সরদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আয়নাল হক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনছার আলী, সাবেক যশোর জেলা ছাত্রদল সদস্য মো. ওহিদুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের নেতা মো. সবুর খান, শার্শা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আব্দুল ওহাব এবং সদস্য মো. রাজু আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু জাফর, হিরু খান, রাসেল সরদার ও সাকিন মাহমুদ এবং ছাত্রদল নেতা সামিউল্লাহ ও সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাক্ষাৎ শেষে উপস্থিত নেতাকর্মীরা অসুস্থ শহীদের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করেন।
পরে ফেরার পথে শরিফুজ্জামান পরাগসহ বিএনপি নেতাকর্মীরা পান্তাপাড়া এলাকার দুটি ক্লাব পরিদর্শন করেন। তারা ক্লাব দুটির সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি ও সদস্যদের খোঁজখবর নেন। এ সময় ক্লাবের দায়িত্বশীলদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং স্থানীয় তরুণদের সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করেন।



















