০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যশোরে চুরি হওয়া ৩ সিসি ক্যামেরাসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বিরামপুর কালীতলা এলাকা থেকে চুরি হওয়া তিনটি সিসি ক্যামেরা উদ্ধার করেছে উপশহর পুলিশ ফাঁড়ি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে রাইস কুকারের ভেতর থেকে চুরি হওয়া সিসি ক্যামেরাগুলো উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন—বিরামপুর কালীতলা এলাকার জাফর শেখের ছেলে মোহন শেখ (১৮) এবং একই এলাকার গোলাম সাদেক খানের ছেলে মোহাম্মদ আলী (২৫)।

উপশহর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বিরামপুর কালীতলার বাসিন্দা আরিফুর রহমান বাদলের বাড়ির ছাদে স্থাপিত দুটি এবং বাড়ির সামনের বৈদ্যুতিক পিলারে লাগানো একটি সিসি ক্যামেরা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর-২০২৬) রাতে চুরি হয়।

এ ঘটনায় আরিফুর রহমান বাদল বুধবার (৩০ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দেন। পরে থানা থেকে অভিযোগটি তদন্তের জন্য উপশহর পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়।

অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিরামপুর কালীতলা এলাকায় অভিযান চালিয়ে মোহন শেখ ও মোহাম্মদ আলীকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি রাইস কুকারের ভেতরে লুকিয়ে রাখা তিনটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি হওয়া তিনটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে চুরি হওয়া ৩ সিসি ক্যামেরাসহ আটক-২

আপডেট: ১১:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬