০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১০

খোকন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা অল্টার ডায়াস, কারিতাস বাংলাদেশের ভলান্টিয়ার রেখনা খীসাসহ প্রবীণ নারী-পুরুষেরা।
আলোচনা সভায় প্রবীণদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি বয়সজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

আপডেট: ০৩:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬