০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফদের স্বাস্থ্যসেবায় ইবনে সিনার সঙ্গে চুক্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২৭

নিজস্ব প্রতিবেদক: সদস্য ও তাঁদের পরিবারের জন্য কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তি করেছে বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন। সংগঠনটির সমমনা পরিষদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের হলরুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় সংগঠনের সদস্যরা ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। সেবা গ্রহণের সময় বিল পরিশোধের ক্ষেত্রে শুধু পরিচয়পত্র প্রদর্শন করলেই চুক্তি অনুযায়ী নির্ধারিত বিশেষ ছাড় পাওয়া যাবে। একই সুবিধা সদস্যদের পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম। বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুস সবুর শেখ, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আসাদসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সম্পাদক মো. আসানুর রহমান, দপ্তর সম্পাদক মো. রানা আহমেদ, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মো. রায়হান সিদ্দিকী, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফয়সাল, কাস্টমস বিষয়ক সম্পাদক মো. শহিদুল আলম, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্দুস সাত্তার, কার্গো শাখা বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. সজিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্তারুজ্জামান (সনি), ব্যাংক বিষয়ক সম্পাদক মো. হায়দার আলী, রপ্তানি বিষয়ক সম্পাদক মো. রকি মাহমুদ লিটন এবং কার্যনির্বাহী সদস্য মো. রেদওয়ানুল ইসলাম সীমান্ত।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমমনা পরিষদের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফদের স্বাস্থ্যসেবায় ইবনে সিনার সঙ্গে চুক্তি

আপডেট: ০৫:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬