সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা দিল বুনাগাতীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ
- আপডেট: ০৮:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৪২

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ লক্ষণ কুমার মন্ডল :
শিক্ষার মানোন্নয়ন ও স্থানীয় সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মাগুরার শালিখায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বুনাগাতী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘বুনাগাতী ইউনিয়ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান’-এর সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়।
বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানের সূচীতে ছিল বর্ণাঢ্য অভ্যর্থনা, মানপত্র পাঠ ও আলোচনা সভা। শুরুতেই বুনাগাতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে কলেজের প্রভাষক গুলশানারা সম্মাননা মানপত্র পাঠ করেন। পাঠ শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন (টুকু), শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৌমুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (সাবেক ইউএনও) হরে কৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, মাগুরা জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কায়জার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ও শালিখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুসাইন শিকদার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন জেলা যুবদলের সদস্য শুনেন্দু বিশ্বাস ও শাহাদ আলী বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া এবং মাগুরা কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ নওয়াব আলী।
সংবর্ধনা ও আনুষ্ঠানিক আলোচনা পর্ব শেষে বুনাগাতী ডিগ্রি কলেজ মঞ্চে স্থানীয় ও জাতীয় পর্যায়ের খ্যাতিমান সংগীত ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত হাজারো দর্শকদের মুগ্ধ করে।






















