১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যশোরে ডিবির হাতে বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর-২০২৬) সন্ধ্যায় যশোর শহরের পুরাতন কসবা এলাকার আজিজ সিটি থেকে তাঁকে আটক করা হয়। তিনি বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

আটকের পর শনিবার রাতে তাঁকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির হাতে বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

আপডেট: ১১:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬