অসুস্থ রাকিবুল হাসানকে দেখতে গেলেন যুবদলের নেতা ইমদাদুল
- আপডেট: ১০:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (২৪ অক্টোবর) বাগআঁচড়া ইউনিয়নে রাকিবুল হাসানের নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি অসুস্থ রাকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় একসঙ্গে কাটান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন বাবু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু প্রমুখ।





















