১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আনিছুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর-২০২৬) দুপুরে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহেল রানা প্রাণী কল্যাণ আইনের ১৬ ধারা অনুযায়ী তাঁকে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান পলাশ (৪০) ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি-৬-এর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

আপডেট: ০৯:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬