১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে শার্শায় প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে যশোরের শার্শায় উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর-২০২৬) বিকেলে শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এম তমাল আহমেদ বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু এবং শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন, সাইফুল ইসলাম পিন্টু, মনিরুজ্জামান মনি, কবির হোসেন, মোজাফফর হোসেন, আব্দুর রশিদ, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, আতাউর রহমান, আশরাফুজ্জামান মির্জা এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে শার্শায় প্রস্তুতি সভা

আপডেট: ১০:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬