১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১১

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় (নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য) তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটককৃত মো. তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের মো. আজাদ বুখারীর ছেলে। তার নামে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৩ টার সময় মো. তাওহীদুল ইসলাম বুখারী (পাসপোর্ট নম্বর- A21193139, ভিসা নং- VN3569516) ভারত গমনের উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। উক্ত ব্যক্তির বহির্গমন ইমিগ্রেশন যাচাই-বাছাইকালে ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হলে পিসিপি আর যাচাই করে তার নামে একাধিক মামলার বিষয়টি নিশ্চিত হন। বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ দর্শনা থানার অফিসার ইনচার্জ ও টাঙ্গাইল সদর থানাকে অবহিত করা হয়।

পরবর্তীতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার এবং এস এস ইমিগ্রেশন ল্যান্ড এন্ড সিপোর্ট’র নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল সদর থানার এফআইআর নং-১৯, তারিখ ১২/৩/২০২৫ মোতাবেক মো. তাওহিদুল ইসলাম বুখারীকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক আটক

আপডেট: ০৯:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬