০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ডিহিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আবু সাঈদ গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৪১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ডিহিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ডিহি ইউনিয়নের রাজনগরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই মো. আনিসুর রহমান ও এএসআই মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগরচক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাজনগরচক গ্রামের রুবেল ব্যাপারীর বাড়ির সামনে শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কের ওপর থেকে আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের পর আবু সাঈদের হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আবু সাঈদ রাজনগরচক গ্রামের মো. মনু মিয়ার ছেলে।

এ ঘটনায় গ্রেফতার আবু সাঈদসহ মামলার সঙ্গে জড়িত পলাতক আরও দুই আসামির বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

ডিহিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আবু সাঈদ গ্রেফতার

আপডেট: ০৩:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬