০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ১৮ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—৭২টি শাড়ি, ১টি কম্বল, ৫টি চাদর, ৩টি ওয়ান পিস, ৪ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট সনপাপড়ি এবং ৩৮৯টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

পরে জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ১৮ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৯:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬