০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শার্শায় ১০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ পুটখালীর ইমরান গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানকৃত ১০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোঃ ইমরান হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রামপুর বাজারের ‘ভাই ভাই ছ’ মিলের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইমরান হোসেনকে আটক করে তার হেফাজত থেকে চোরাচালানকৃত ১০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ ইমরান হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার মোহাম্মাদ আলী আহম্মদের ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন সহযোগী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে একটি চোরাচালান মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ইমরান হোসেনকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ১০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ পুটখালীর ইমরান গ্রেফতার

আপডেট: ১১:১৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬