দেশের রিজার্ভ বেড়ে এখন ৩৬.১৫ বিলিয়ন ডলার
- আপডেট: ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদকঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ১৫ বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।



























