১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। এর মাধ্যমে আগামী ১ জুলাই (বুধবার) থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে বাজেটটি পাস হয়। এর আগে সোমবার জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থবিল পাস করা হয়। অর্থবিল পাসের মধ্য দিয়ে কর, শুল্ক ও রাজস্বসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়।

এবারের বাজেটের মূল প্রতিপাদ্য ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। বাজেটে আকারের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং উন্নয়নের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়ে কল্যাণরাষ্ট্রের ভিত্তি শক্তিশালী করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট বাস্তবায়নে সরকার ১০টি খাতকে অগ্রাধিকার দিয়েছে। এগুলো হলো: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ ও উৎপাদন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর, পরিবেশ ও জলবায়ু ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠা।

অর্থবিলে আনা সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ, আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা এবং খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার।

এর আগে ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য দেন। এরপর কণ্ঠভোটে বাজেটটি পাস হয়।

নতুন বাজেট (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে। এর আওতায় ঘোষিত কর, ভ্যাট, শুল্ক, বিনিয়োগ ও অন্যান্য আর্থিক নীতিমালা নতুন অর্থবছরজুড়ে কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

আপডেট: ০৬:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬