১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

আগস্টের প্রথম পাঁচ দিনে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদকঃ চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত জুলাই মাসে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৫ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে মোট রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরো শক্তিশালী হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আগস্টের প্রথম পাঁচ দিনে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এল

আপডেট: ১২:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬