বেনাপোলে ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৪০ শিক্ষার্থী সংবর্ধিত
- আপডেট: ০৬:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের গর্বিত মা ও শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় বেনাপোল পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গণি বল্টু ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু ও সোহাগ হোসেন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও জিয়াউর রহমান জিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি, সদস্য মহাসিন আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি এমন আয়োজনের জন্য আয়োজক ইমদাদুল হক ইমদাদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কাজ করছেন। খুব দ্রুত এসব সমস্যার সমাধান হয়ে যাবে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
আয়োজক ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। টাকার অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে জন্য আমি শিক্ষার্থীদের পাশে থাকব।”
অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের মা ও শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রমীলা ফুটবলারদের মধ্যে খেলার বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।





















