কেশবপুরের মোমিনপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট: ১১:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৮

Lমোঃ মনজুরুল ইসলাম মুকুল : কেশবপুর উপজেলার মোমিনপুর সততা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সততা স্পোটিং ক্লাবের সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেন পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান মনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ভান্ডারখোলা শাখার পরিচালক ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী আবেশ আলী।
ধারা বর্ণনায় ছিলেন বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সদস্য আলমগীর হোসাইন ও কামরুজ্জামান বুলু। খেলা পরিচালনা করেন মাস্টার শরিফুল ইসলাম।
উদ্বোধনী খেলায় কেশবপুর আজাদ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে তালার সৈকত ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। আগামী মঙ্গলবার দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।




















