কেশবপুরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট: ০৮:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৪

যশোর অফিস : যশোরের কেশবপুরে সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বাদ আছর কেশবপুর বাজারে জামঈয়াতে আহলে হাদীসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা জামঈয়াতে আহলে হাদীসের উপদেষ্টা মো. আব্দুল ওয়াদুদ, জেলা সভাপতি আহমদ আলী, যুগ্ম সেক্রেটারি অধ্যাপক তৌহিদুল ইসলাম, জেলা কেশিয়াদিন মাস্টার মোহাম্মদ দীন ইসলাম, শুব্বান বিষয়ক সেক্রেটারি মাওলানা মো. ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বারী এবং জেলা জামঈয়াতে শুব্বানে আহলে হাদীসের সভাপতি মাওলানা মো. এনামুল ইসলাম।
এ সময় বক্তারা সৌদি আরবে হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ জানান। তারা এসব হামলা বন্ধের দাবি জানান।
মানববন্ধনে জামঈয়াতে আহলে হাদীসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















