১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অসুস্থ জামিরুল ইসলামকে দেখতে বাড়িতে শরিফুজ্জামান পরাগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামিরুল ইসলাম অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাতে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়িতে যান শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ।

এ সময় শরিফুজ্জামান পরাগ অসুস্থ জামিরুল ইসলামের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবির ঝনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও মো. আওরঙ্গজেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর জুবায়ের শাওন, সাবেক যশোর জেলা ছাত্রদল সদস্য মো. ওহিদুজ্জামান এবং শ্রমিকদল নেতা মুস্তাক আহমেদ।

এ ছাড়া শার্শা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওহাব, ছাত্রদল নেতা রাসেল ও সোহেল সামিউল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপস্থিত নেতাকর্মীরা অসুস্থ জামিরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

অসুস্থ জামিরুল ইসলামকে দেখতে বাড়িতে শরিফুজ্জামান পরাগ

আপডেট: ১১:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬