১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ৬ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, ১ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিশ এবং ৬৮৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।

পরে জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ৬ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬