গোড়পাড়ায় নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি রবিউল গ্রেফতার
- আপডেট: ০৩:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৩৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা ও বিস্ফোরক মামলায় মো. রবিউল ইসলাম (৫৫) নামে আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর-২০২৬) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়পাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার রবিউল ইসলাম গোড়পাড়া (কলোনীপাড়া) এলাকার হাজী মো. লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার ও এসআই পায়েল কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তার রবিউল ইসলামকে শুক্রবার (২ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, শার্শা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






















