গোগায় বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
- আপডেট: ০৩:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৬) গোগা ইউনিয়নের গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















