শিরোনাম:
কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন স্থানে নিয়ে এক বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে জখম করে তাঁর উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধের নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় চুকনগর বাজার থেকে এক ব্যক্তি যাত্রী সেজে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার কথা বলে মফেজ উদ্দিনের ভ্যানে ব্যক্তিকে শনাক্ত করতে কেউ কোনো তথ্য জানলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।





















