১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৯

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ঃ
যশোরের বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি সংঘের আয়োজনে এক জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বাঘারপাড়া ফুটবল একাদশ ৩-০ গোলে ছাতিয়ানতলা ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। প্রথমার্ধে উভয় দল একাধিকবার আক্রমণ চালালেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে মাঠে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাঘারপাড়া ফুটবল একাদশ। একের পর এক আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে পরপর তিনটি গোল করে দলটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ছাতিয়ানতলা ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বাঘারপাড়া ফুটবল একাদশ।

খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,মরহুম আতিয়ার রহমান স্মৃতি সংঘের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কৃষকদল নেতা মোঃ সেলিম রেজা সাবু, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি – ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা আতিয়ার রহমান, বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আশরাফ আলী, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, আব্দুর রব মোল্লা, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার এই আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মরহুম আতিয়ার রহমান স্মৃতি সংঘের এ আয়োজনেও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও দেখা দেয় উৎসাহ-উদ্দীপনা।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

আপডেট: ০৭:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬