০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় যুবদল নেতা পিন্টুর কারণ দর্শানোর জবাব: ‘সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্য ছিল না’

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২

​নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাপ্ত কারণ দর্শানোর (শো-কজ) নোটিশের বিনীত জবাব দিয়েছেন যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম (পিন্টু)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর-২০২৬) কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত এক লিখিত পত্রে তিনি এই জবাব দাখিল করেন।

​জবাবে সাইফুল ইসলাম পিন্টু উল্লেখ করেন, শার্শা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম (শহিদ)-কে অব্যাহতি প্রদান সংক্রান্ত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া এবং উক্ত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাইকমান্ডের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য না করার শর্তেই তিনি সাময়িকভাবে সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

​তিনি পত্রে আরও উল্লেখ করেন, বিগত ১৮ বছরে ফ্যাসিবাদের দুঃশাসনে দল ও আদর্শের প্রতি অবিচল থাকতে গিয়ে তিনি চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এই সময়ে তার বিরুদ্ধে দুটি মিথ্যা নাশকতা মামলা দায়ের করা হয় এবং একাধিকবার কারাবরণসহ ঘর-বাড়ি ছেড়ে ফেরারি জীবনযাপন করতে হয়। শার্শায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তৎকালীন সরকারি দলের ক্যাডাররা তার মাছের ঘের দখল করে নেয়, ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে তাকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

​তৃণমূলের এই যুবদল নেতা জানান, শত প্রতিকূলতা ও আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়েও কেন্দ্র, বিভাগ, জেলা কিংবা স্থানীয় রাজপথের কোনো কর্মসূচিতে তিনি অনুপস্থিত ছিলেন না। অনাকাঙ্ক্ষিত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে এবং নোটিশের প্রেক্ষিতে আনীত অভিযোগ প্রত্যাহার করে তাকে পুনরায় দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ দিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বিনীত আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

শার্শায় যুবদল নেতা পিন্টুর কারণ দর্শানোর জবাব: ‘সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্য ছিল না’

আপডেট: ০৯:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬