০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বেনাপোল সীমান্তে ভারতীয় মদসহ গাতীপাড়ার কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ভারতীয় মদসহ মোঃ মহিন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বুধবার (১৬ সেপ্টেম্বর-২০২৬) রাত সাড়ে ৮টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ দৌলতপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।

​আটককৃত মোঃ মহিন বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের মোঃ আতিউর রহমানের ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মহিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার কাছ থেকে ০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে উদ্ধারকৃত মদসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গঠনে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে ভারতীয় মদসহ গাতীপাড়ার কারবারি আটক

আপডেট: ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬