০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১১নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • /

শার্শা (যশোর) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, যশোরের শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম। তিনি নিজামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মোঃ তরিকুল ইসলাম ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে তিনি একজন পরিচিত, পরিশ্রমী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।

দোয়া ও সমর্থন চেয়ে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকেছি। এখন আমি ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে নিজামপুর ইউনিয়নকে একটি আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গীকার-সততা, ন্যায় ও উন্নয়নকে বুকে ধারণ করে আমি কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, নিজামপুর ইউনিয়নবাসী আমাকে সমর্থন দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তরিকুল ইসলাম একজন সজ্জন ও কর্মীবান্ধব ব্যক্তি। তার প্রার্থী হওয়ার খবরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থনই এখন তার নির্বাচনী প্রচারণার মূল শক্তি।

এছাড়াও তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয়, জেলা এবং উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর প্রতি আস্থা রেখে বলবো, আমি একজন দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত দলীয় কর্মী। সেই হিসেবে আমার ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে পারি সেজন্য আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এমনই প্রত্যাশা কামনা ব্যক্ত করছি। আমি আওয়ামী লীগ সরকার আমলে অনেক হামলা মামলার শিকার হয়েছি। তাই আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

Please Share This Post in Your Social Media

১১নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম

আপডেট: ০৩:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬