জনগণের উন্নয়ন ভাবনাকে গুরুত্ব দিয়েই কাজ করতে চাই’: গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ
- আপডেট: ১২:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৯

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একই ওয়ার্ডে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ চালিয়েছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর-২০২৬) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি এ গণসংযোগ চালান। এ সময় তিনি স্থানীয় সাধারণ বাসিন্দাদের সঙ্গে সৌজন্য ও কুশল বিনিময় করেন এবং এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ধৈর্য ধরে শোনেন।
গণসংযোগকালে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থ বা লাভের জন্য নয়, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের নিবেদিত সেবা করা। আমি রাজনীতির মাধ্যমেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে চাই। আগামীতে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করে যাব।”
পৌরসভার উন্নয়ন চিত্র ও নাগরিক দুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, “বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ নাগরিকরা নিত্যদিনের নানা মৌলিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও জরাজীর্ণ রাস্তাঘাটের সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং চলাচলের উপযোগী উন্নত সড়ক নির্মাণের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব।”
পথসভায় তিনি এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মুক্ত আলোচনা করেন। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সুযোগ পেলে জনগণের মতামত ও সরাসরি অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে নাগরিক সুবিধা বৃদ্ধি, শতভাগ পরিচ্ছন্নতা ও পরিকল্পিত আধুনিক পৌরসভা গঠনে কাজ করবেন।
এ গণসংযোগে ইমদাদুল হক ইমদাদের সঙ্গে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদের মধ্যে উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, জিয়াউর রহমান জিয়া, মফিজুর রহমান পিন্টু, হযরত আলী, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা হান্নান হোসেন ও আহমদ আলী।
এছাড়াও বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি ও মহাসিন আলমসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বড় আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক এ গণসংযোগে অংশ নেন।






















