০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহেশপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের নারী যাত্রী নিহত, আহত-৪

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • /

রুবেল, মহেশপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দত্তনগর পাথিলা ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দত্তনগর পাথিলা ফার্ম এলাকায় একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে নিহত নারীর নাম-পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

মহেশপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের নারী যাত্রী নিহত, আহত-৪

আপডেট: ০৭:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬