০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দলীয় শৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি: কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শার্শা উপজেলা যুবদল নেতা পিন্টুর অঙ্গীকারনামা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম পিন্টু দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার অঙ্গীকার করে বুধবার (১৬ সেপ্টেম্বর-২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন।

​অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে দলের স্বার্থ কিংবা সংগঠনের ন্যূনতম ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি নিজেকে লিপ্ত করবেন না। দলীয় শৃংখলা ও সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ধরনের কথাবার্তা বলা বা দলীয় কাঠামোর পরিপন্থী কোনো কাজে অংশ নেওয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখবেন বলেও স্পষ্টভাবে জানান।

​লিখিত ওই অঙ্গীকারনামায় তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে যদি তিনি সংগঠনের সিদ্ধান্ত কিংবা শৃঙ্খলভঙ্গজনিত কোনো কর্মকাণ্ডে যুক্ত হন, তবে যুবদলের কেন্দ্রীয় কিংবা জেলা কমিটি তার বিরুদ্ধে যে কোনো ধরনের সাংগঠনিক বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে তিনি তা বিনা বাক্যে মেনে নিতে বাধ্য থাকবেন।

​অঙ্গীকারনামার শেষ অংশে তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়ে বলেন, তার সার্বিক বিষয়টি যেন নীতি-নির্ধারকেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করেন এবং তাকে দলের মূলধারায় থেকে সততার সঙ্গে কাজ করার সুযোগ বজায় রাখেন।

Please Share This Post in Your Social Media

দলীয় শৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি: কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শার্শা উপজেলা যুবদল নেতা পিন্টুর অঙ্গীকারনামা

আপডেট: ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬