০২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বেনাপোল গড়তে চান ইমদাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর-২০২৬) সকালে টানা দ্বিতীয় দিনের মতো বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড়আঁচড়ায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে তিনি কার্যকর ভূমিকা রাখতে চান।

তিনি বলেন, একটি পৌরসভা শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগিয়ে যায় না। নাগরিকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা হান্নান হোসেন ও আহমদ আলী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি ও মহাসিন আলমসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বড়আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বেনাপোল গড়তে চান ইমদাদ

আপডেট: ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬