০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ায় বন্ধু মহলের উদ্যোগে জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুরে, সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও গ্রামের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘বন্ধু মহল’-এর সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের পরিবেশে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।

শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা চারাগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করার প্রত্যায় ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় বন্ধু মহলের উদ্যোগে জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট: ০৪:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬