০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা বীনা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ঢাকা-বেনাপোল সড়ক প্রদক্ষিণ করে।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শুধু নাম লেখা ও পড়তে পারাই সাক্ষরতার মূল উদ্দেশ্য নয়। বরং জ্ঞান, দক্ষতা ও সচেতনতার মাধ্যমে মানুষকে আত্মনির্ভর করে তোলাই আধুনিক সাক্ষরতার অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহানা বানু, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

Please Share This Post in Your Social Media

শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত

আপডেট: ১২:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬