০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়াঃ ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষতা ও উন্নয়ন করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া এবং সাক্ষরতার মাধ্যমে মানুষের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি হলো সাক্ষরতা। কেবল অক্ষরজ্ঞান অর্জন করলেই চলবে না; শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষকে আত্মনির্ভর ও কর্মক্ষম করে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে নিরক্ষরতা দূর করার পাশাপাশি দেশের উন্নয়নও আরও গতিশীল হবে।

আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে নিরক্ষরমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট: ০৪:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬