০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পিএস প্রতারণাসহ বহু অপকর্মের হোতা গাজী আসাদ পুলিশের হাতে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • /

বি.এম বিল্লাল হোসেন,রাজগঞ্জ : সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মের অভিযোগে গাজী আসাদ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে মণিরামপুর থানা পুলিশ।

আটক গাজী আসাদ মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পিএস পরিচয় দিয়ে গাজী আসাদ বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া আর্সেনিকমুক্ত টিউবওয়েল দেওয়ার কথা বলেও বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, প্রায় এক থেকে দুই হাজার মানুষের কাছ থেকে টিউবওয়েল দেওয়ার কথা বলে জনপ্রতি ১১ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে কোনো কোনো ভুক্তভোগী টিউবওয়েল না পাওয়ার অভিযোগ করেছেন।

এছাড়া উপজেলা ও থানায় বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার কথা বলে দালালির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে গাজী আসাদের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একসময় বেশ আরাম-আয়েশে জীবনযাপন করতেন বলেও স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গাজী আসাদ আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর শনিবার বিকেলে রাজগঞ্জ বাজারে তার শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে গাজী আসাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পিএস প্রতারণাসহ বহু অপকর্মের হোতা গাজী আসাদ পুলিশের হাতে আটক

আপডেট: ০৮:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬