১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

শার্শায় নিষিদ্ধ যুবলীগের ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ডিহি ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুছাকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, হুমকি ও নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট-২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার টেংরালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই মো. শরিফুল ইসলাম ও এসআই মো. আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল টেংরালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শার্শা থানার মামলা নম্বর-৩১, (২৩ অক্টোবর ২০২৪) এর তদন্তে প্রাপ্ত আসামি মো. মুছাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মুছা টেংরালী (ভেরুয়ারদাড়ি পাড়া) গ্রামের মৃত শুকুর পোদানিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি শার্শা থানার ডিহি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৮৫, ৩৮৬, ৫০৬, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ রয়েছে। এসব ধারার মধ্যে বেআইনি সমাবেশে অংশ নেওয়া, সাধারণ ও গুরুতর জখম করা, বিপজ্জনক অস্ত্রের মাধ্যমে জখম, হত্যাচেষ্টা, নারীর শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্যে আক্রমণ বা বলপ্রয়োগ, ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা ও চাঁদাবাজি, অপরাধমূলক হুমকি এবং অপরাধে প্ররোচনা বা সহযোগিতার মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিয়মিত বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় নিষিদ্ধ যুবলীগের ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক গ্রেপ্তার

আপডেট: ১০:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬