১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

যশোরে ডিবির পৃথক অভিযানে ১০০ বোতল অ্যালকোহল ও গাঁজাসহ আটক-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট-২০২৬) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলিধান্যপোড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

পুলিশ জানায়, ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই স্থান থেকে মো. নূর হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটক নূর হোসেন তেলিধান্যপোড়া গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে।

অন্যদিকে, শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে যশোর শহরের ২ নম্বর ওয়ার্ডের অম্বিকা বসুলেন (উমেশ চন্দ্র লেন) সড়কের হাসান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় মো. নজরুল ইসলাম খান (৫২) ও মো. রবিউল ইসলাম (৪৬) নামে দুজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, তাদের কাছ থেকে ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়েছে।

আটক নজরুল ইসলাম খান আবাদ কচুয়া গ্রামের বাসিন্দা এবং রবিউল ইসলাম বেজপাড়া বি কে রোড এলাকার বাসিন্দা। তারা দুজনই কোতোয়ালী মডেল থানার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির পৃথক অভিযানে ১০০ বোতল অ্যালকোহল ও গাঁজাসহ আটক-৩

আপডেট: ০৮:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬