০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

দর্শনায় মাদক বিরোধী অভিযানে ব্যাবসায়ী ও সেবনকারী গ্রেফতার ৪ জন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ দর্শনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাবসায়ী ও সেবনকারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ অভিযানে সেবনকারীর ডোপ টেস্ট করলে রিপোর্ট পজেটিভ হওয়াসহ ব্যবসায়ীদের সামারি ট্রাইলে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্বাবধানে থানার এসআই মোল্যা আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌরসভাধীন আজিমপুর মাঠপাড়া সংলগ্ন জনৈক নাসিরের কলাবাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন৷ এ অভিযানে কলাবাগানের মধ্যে হতে
মাদক সেবনের অপরাধে নাসির হোসেন (৪৫) ও আব্দুল ওদুদ (৫০) নামের দুইজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত নাসির হোসেন দর্শনা পৌরসভাধীন আজিমপুর গ্রামের বাসিন্দা ও আরফান মিয়ার ছেলে এবং আব্দুল ওদুদ একই গ্রামের বাসিন্দা ও আলী হোসেনের ছেলে।

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে পৃথক আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়
দর্শনা থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামে। এ অভিযানে বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক সেবনকালে
মাসুদ রানা নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত খাড়াগোদা গ্রামের বাসিন্দা ও সানোয়ার হোসেনের ছেলে। এছাড়া শুক্রবার সাকাল পৌনে ১০ টার দিকে দর্শনা পৌরসভাধীন

মোবারকপাড়ার জনৈকা রেশমার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক সহ অবস্থানকালে স্থানীয় লোকজন সোনা মিয়া (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আসামী সোনা মিয়াের দেহ তল্লাশীকালে তার পরিহিত কালো গেঞ্জির বুক পকেটের সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোনা মিয়া দর্শনা পৌরসভাধীন জয়নগর গ্রামের বাসিন্দা ও আজিবর হোসেনের ছেলে।
অতঃপর আসামী নাসির হোসেন, আব্দুল ওদুদ, মাসুদ রানা দের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করলে রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে আসামীদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামি সোনা মিয়াকে ১ বছর কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস কারাদণ্ড, নাসির হোসেনকে ২ মাস কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিন কারাদণ্ড, আব্দুল ওদুদকে ২ মাস কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিন কারাদণ্ড এবং মাসুদ রানাকে ২ মাস কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিন কারাদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

দর্শনায় মাদক বিরোধী অভিযানে ব্যাবসায়ী ও সেবনকারী গ্রেফতার ৪ জন

আপডেট: ০৯:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬